রাস্তার মোড়ে মরদেহ ঝুলিয়ে রাখলো তালেবান

Published: 25 September 2021

পোস্ট ডেস্ক :


এবার মরদেহ রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখলো তালেবান। শনিবার বার্তা সংস্থা এপি জানায়, আফগানিস্তানের অন্যতম প্রধান শহর হেরাতের প্রধান রাস্তার মোড়ে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখে সংগঠনটির সদস্যরা। খবরে বলা হয়েছে, তালেবান সদস্যরা হেরাতের প্রধান মোড়ে চারটি মরদেহ নিয়ে আসে। চারটির মধ্যে তিনটি মরদেহ বিভিন্ন মোড়ে মানুষের দেখার জন ঝুলিয়ে রাখে তারা।
সম্প্রতি তালেবানের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম নুরুদ্দিন তুরাবি জানান, আফগানিস্তানে তারা আবারো শিরñেদ ও হাত কাটার মতো আইনগুলো ফিরিয়ে আনবে। তবে আগের বারের মতো এবার সেগুলো প্রকাশ্যে কার্যকর হবে কিনা তা এখনও নিশ্চিতভাবে জানায়নি সংগঠনটি। তালেবান যদিও প্রতিশ্রুতি দিয়েছিল যে, আগের আমলে তারা যেসব বর্বরতা দেখিয়েছে এবার সেসব বাতিল করা হবে। কিন্তু এভাবে মরদেহ রাস্তায় ঝুলিয়ে রাখা ভিন্ন বার্তা দিচ্ছে।