করোনাক্রান্তে বাংলাদেশ আবারো বিশ্বে ২৯ তম

Published: 26 September 2021

পোস্ট ডেস্ক :


বাংলাদেশ করোনাভাইরাস সংক্রমণের দিক থেকে বিশ্বে আবারো ২৯ তম অবস্থানে রয়েছে। জুলাইয়ের শুরুতে বাংলাদেশ বিশ্বে ৩০ তম স্থান থেকে ২৯ তম স্থানে উঠে এসেছিল। জুলাইয়ের মাঝামাঝিতে করোনাক্রান্ত আরো বেড়ে বাংলাদেশ ২৮ তম স্থানে উঠে আসে।

দীর্ঘদিন ওই ২৮ তম অবস্থানেই অপরিবর্তিত ছিল বাংলাদেশ। কিন্তু ওয়ার্ল্ডোমিটারস (বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর, সকাল দশটা) জানিয়েছে, ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জন করোনাভাইরাসে শণাক্ত নিয়ে বিশ্বে এখন বাংলাদেশের অবস্থান আবারো ২৯ তম। ১৫ লাখ ৬১ হাজার ৬৩৮ জন শণাক্ত নিয়ে বাংলাদেশের ঠিক আগে অর্থাৎ ২৮ তম অবস্থানে রয়েছে এশিয়ার আরেক দেশ থাইল্যান্ড। আর ১২ লাখ ৬২ হাজার ৯৪৫ জন শণাক্ত নিয়ে বাংলাদেশের ঠিক পরে অর্থাৎ ৩০ তম অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল।

শণাক্তের দিক থেকে আগের মতোই শীর্ষ তিন স্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র (৪৩,৭২৫,৬০৪) ভারত (৩৩,৬৫১,২২১) এবং ব্রাজিল (২১,৩৪৩,৩০৪)।