ফের ডিম হামলার শিকার ফ্রান্সের প্রেসিডেন্ট

Published: 28 September 2021

পোস্ট ডেস্ক :


ফের ডিম হামলার শিকার হয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের লিও শহরে রেস্টুরেন্ট ও হোটেলবিষয়ক বাণিজ্য মেলা পরিদর্শনে গিয়ে এই হামলার শিকার হন তিনি। অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার সময় ভিড়ের মধ্যে থেকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন উপস্থিত এক ব্যক্তি। ডিমটি ম্যাক্রোঁর মাথায় লেগে মাটিতে পড়ে ফেটে যায়। স্থানীয় সময় সোমবার ফ্রান্সের দক্ষিণ–পূর্বাঞ্চলের শহরটিতে এ ঘটনা ঘটে।
সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটনাটির ভিডিও টুইটারে ভাইরাল হয়ে পড়েছে। এতে দেখা যায়, ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ওপর কিছু একটা পড়লে বিব্রত হন সবাই। পরে সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়।

তবে কি কারণে প্রেসিডেন্টকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হলো তা এখনও স্পষ্ট নয়। এদিকে, ঘটনার সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা এলিসি প্রাসাদের এক মুখপাত্র দাবি করেন ঘটনাটির অতিরঞ্জিত করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার সময়, ২০১৭ সালে ইমানুয়েল ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল।

সেসময় ডিমটি তার মাথায় ফেটে যায়। পরে আরও একটি বিব্রতকর ঘটনা ঘটে।