রিং আইডির পরিচালক সাইফুল গ্রেপ্তার
বিশেষ সংবাদদাতা :

সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।




