রোম সিটি নির্বাচনের ৭ প্রার্থী এক মঞ্চে : বাংলাদেশী প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান

Published: 2 October 2021

মিনহাজ হোসেন, ইতালী থেকে:

শেষ মুহূর্তের প্রচারণা চালাচ্ছেন সিটি কর্পোরেশনের অক্টোবরের নির্বাচনে অংশগ্রহণকারী বাংলাদেশি ৭ প্রার্থী। রোমে আয়োজিত এক পরিচিতি সভায় এই প্রার্থীরা বাংলাদেশি প্রার্থীদের যোগ্যতা অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চান। সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই পরিচিতি সভায় এক নম্বর মিউনিসিপিওর প্রেসিডেন্ট ও কাউন্সিলর প্রার্থী কেএম লোকমান হোসেন, সিটি কাউন্সিলর প্রার্থী ওয়াদুদ মিয়া জনি, ৫ ও ১২ মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী নারীনেত্রী লায়লা শাহ্, ১২ নম্বর মিউনিসিপপিওর কাউন্সিলার প্রার্থী এমডি শহীদুল্লাহ, ১ ও ৩ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী এমডি আব্দুল ওয়াদুদ, ৫ নম্বর মিউনিসিপিওর কাউন্সিলর প্রার্থী পরিতম সাহা, মিউনিসিপিও প্রার্থী সিমনে হোসেন এবং ৭ নম্বর মিউনিসিপিও ও রোম সিটির কাউন্সিলর প্রার্থী সাংবাদিক জুমানা মাহমুদ উপস্থিত ছিলেন।

এই প্রার্থী পরিচিতি সভার আয়োজক মিনহাজ হোসেনের সভাপতিত্বে এবং লাবণ্য চৌধুরীর পরিচালনায় এতে কমিউনিটির নেতা শাহ মোঃ তাইফুর রহমান ছোটন, বাংলাদেশ সমিতি, ইতালির সভাপতি আফতাব বেপারী, কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধা মেহতাব হোসেন, মোঃ আলমগীর হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ফজলুল হক ভুট্টো, প্রিন্স মাহবুব, মনির ভূইয়া, হামিদুর রহমান বুলেট, বৃহত্তর সিলেট যুব সংঘের সভাপতি আরমান উদ্দিন স্বপন, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন রোমান, সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ সহ আরো অনেকে বক্তব্য রাখেন। এসময় মিডিয়া কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মেহেনাস তাব্বাসুম শেলি, মালিক মন্জুর, জহুরুল হক রাজু সহআরো অনেকেই।

পরিচিতি সভায় প্রার্থীরা তাদের দলের কর্মসূচি তুলে ধরে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার আহ্বান জানান। বলেন, আমরা বাংলাদেশকে এই ঐতিহাসিক রোম সিটি কর্পোরেশনের নির্বাচনের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই।