চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন
আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৪১৬৯ জন

Published: 17 November 2021

পোস্ট ডেস্ক :


চতুর্থ ধাপের ৮৪০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চার হাজার ১৬৯ জন। প্রতি ইউপিতে গড়ে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন।

মঙ্গলবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন আবেদন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ দিনে এ সংখ্যক মনোনয়ন প্রত্যাশীর আবেদন জমা পড়েছে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানান।

তিনি বলেন, চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চার হাজার একশ ৬৯ জন এবং টেকনাফ, রায়পুরা ও আটঘরিয়া পৌরসভা নির্বাচনে ১৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এর আগে গত শুক্রবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়।