মাধবপুরের বহরা ইউপি নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান প্রার্থী লিপু চৌধুরী সর্মথনে মতবিনিময় সভা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরের বহরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার(১৯ নভেম্বর) সন্ধ্যায় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান এহতেশাম-উল বার চৌধুরী (লিপু চৌধুরী) সর্মথনে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে ৪নং ওয়ার্ড বাসী।
বহরা সাহেব বাড়ী জামে মসজিদসংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এহতেশাম-উল বার চৌধুরী (লিপু চৌধুরী)। সাবেক ইউপি সদস্য সুলতান আহমদের সভাপতিত্বে এবং বহরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আঃ সামাদ সুমন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক জিয়াউল বর চৌধুরী,সৈয়দ উদ্দিন আহমেদ, শামীম চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমানউল্লাহ,জসীম চৌধুরী, যুবলীগ নেতা আপন ঘোষ,৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাবিব মিয়া, মাওঃ ফুরকান উদ্দিন,শামীম মিয়া,ইকবাল মিয়া প্রমুখ।



