হাফপ্যান্ট পরে ব্যাংকে যুবক, অতঃপর…
পোস্ট ডেস্ক :

ব্যাংকের নিরাপত্তারক্ষীদের দেখে সাধারণত গ্রাহকরা স্বস্তিই পান। নিরাপদে অর্থের লেনদেন করার ভরসাও পান তারা। কিন্তু এক ফ্যাশন সচেতন নিরাপত্তা কর্মীর চক্করে পড়ে লেনদেন করা দূরে থাক ব্যাংকেই ঢুকতে পারলেন না এক যুবক। হ্যাফপ্যান্ট পরে ব্যাংকে আসার তাকে ঢুকতে দেওয়া হয়নি বলে ওই যুবক নিজেই টুইটারে জানিয়েছেন।
রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কলকাতার বাসিন্দা আশিষ নামের এক যুবক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় অ্যাকাউন্টের গ্রাহক। কলকাতায় ওই ব্যাংকের একটি শাখায় ঢুকতে যাওয়ার সময় হাফপ্যান্ট পরায় তাকে বাধা দেওয়া হয়।
চলতি সপ্তাহের শুরুতে এ নিয়ে টুইটারে ক্ষোভ প্রকাশ করে আশিষ লিখেছেন, হাফপ্যান্ট পরে ব্যাংকে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাকে বাধা দিয়ে ফুলপ্যান্ট পরে আসতে বলে। কারণ জানতে চাইলে ব্যাংক বলেন, তারা চান তাদের সব গ্রাহকই ‘শালীনতা বজায় রাখুন’।
এদিকে, আশিষের ওই টুইট ভাইরাল হয়েছে। আশিষের পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য করেছেন নেটিজেনরা।
তবে এ ব্যাপারে ব্যাংক কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।




