দেশে এবার ভয়াবহ ডিওবি মাদক উদ্ধার

Published: 23 November 2021

বিশেষ সংবাদদাতা :


ভয়াবহ ‘ক’ শ্রেণির মাদক ডিওবি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১০০ ব্লটার মাদক উদ্ধারের কথা জানিয়েছে অধিদপ্তর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, ডার্ক ওয়েবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে পোল্যান্ড থেকে এ মাদক আনা হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম এই মাদকের চালান।

এ ব্যাপারে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনের আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। বেলা তিনটার দিকে এ সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।