বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ড

Published: 24 November 2021

পোস্ট ডেস্ক :

বগুড়া-৩ আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মোমিন তালুকদার ওরফে খোকাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার (২৪ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেন।