বিমানের চাকায় আড়াই ঘণ্টা উড়ে যুক্তরাষ্ট্র গেলেন এক ব্যক্তি

Published: 28 November 2021

পোস্ট ডেস্ক :


বিষয়টি এখনো স্পষ্ট নয় যে মানুষটি কিভাবে এত দীর্ঘ সময় চরম তাপমাত্রায় এবং ৩৪ হাজার ফুট (১০ হাজার মিটারের বেশি) উচ্চতায় টিকে থাকতে পারল!

গুয়াতেমালা থেকে আমেরিকান এয়ারলাইনসের একটি ফ্লাইটের ‘হুইল কূপে’ এক ব্যক্তিকে পাওয়া গেছে। তিনি কোনো গুরুতর আঘাত ছাড়াই আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে ল্যান্ডিং গিয়ার কম্পার্টমেন্টে ভ্রমণ করেন বলে জানাচ্ছে মিয়ামি হেরাল্ড।

তাকে ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার পেট্রল দ্বারা আটক করা হয় ও পরে হাসপাতালে ভর্তি করা হয়।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, তিনি মাটিতে বসে আছেন। এ সময় বিমানবন্দরের কর্মীদের তাকে সাহায্য করতে এবং পানি দিতে দেখা যায়।