খালেদা জিয়ার বিদেশ যেতে বাধা আইন নয়, সরকার: ফখরুল

Published: 1 December 2021

বিশেষ সংবাদদাতা :


সরকারই বিএনপি চেয়ারপারসনকে বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার বিষয়ে তারা (সরকার) আইনের কথা বলে। এই আইনের মধ্যেই বলা আছে, ইচ্ছা করলে সরকার তাকে যেতে দিতে পারে। বাধা আইন নয়, বাধা হচ্ছে সরকার। এই অবৈধ সরকার দেশনেত্রীকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।