ভারতের প্রতিরক্ষা প্রধানকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৫

Published: 8 December 2021

পোস্ট ডেস্ক :


ভারতের তামিল নাড়ুতে দেশটির চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। হেলিকপ্টারে রাওয়াতসহ আরও ১৩ জন সামরিক বাহিনীর সদস্য ছিলেন।

দেশটির বিমান বাহিনীর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থল থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত দুই জনকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়া হয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কে কে আছেন তা জানা যায়নি।