খুলনা ও চাঁপাইনবাবগঞ্জে বিএনপির কমিটি ঘোষণা

Published: 9 December 2021

পোস্ট ডেস্ক :


খুলনা জেলা, খুলনা মহানগর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে বিএনপি। কমিটি অনুমোদন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খুলনা জেলায় আমির এজাজকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে ১নং যুগ্ম আহ্বায়ক ও মনিরুল হাসান বাপ্পিকে সদস্য সচিব করা হয়েছে।

অ্যাডভোকেট শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম আহ্বায়ক ও শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপির আংশিক কমিটি করা হয়েছে।

গোলাম জাকারিয়াকে আহ্বায়ক, রফিকুল ইসলাম টিপুকে ১নং যুগ্ম আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।