অচল মুম্বাই

Published: 11 December 2021

পোস্ট ডেস্ক :


মহারাষ্ট্রে আরও চারজন ওমিক্রন আক্রান্তের হদিস মেলার পর সতর্ক হয়েছে প্রশাসন। মুম্বাই পুরসভা শনিবার বিজ্ঞপ্তি জারি করে যে কোনও ধরনের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করল।

এছাড়াও কার্যত ১৪৪ ধারা জারি করার মত অবস্থা তৈরি হয়েছে। বড়দিন ও বর্ষবরণের রাতকে মাথায় রেখে অদূর ভবিষ্যতে নাইট কারফিউ জারি করা হতে পারে। শনিবার নতুন করে যে চারজন ওমিক্রন আক্রান্ত হয়েছে তাদের মধ্যে দুজনের দু ডোজ এর ভ্যাকসিন নেয়া ছিল, একজনের একটি ভ্যাকসিন নেওয়া ছিল এবং চতুর্থ জনের কোনও ভ্যাকসিন নেয়া ছিল না।

তানজানিয়া থেকে আগত যে ব্যক্তির দেহে ওমিক্রন মিলেছে তিনি মুম্বাইয়ের ধারাভি বস্তিতে অনেকটা সময় কাটানোয় ধারাভি বস্তিকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। উল্লেখ্য, এই ধারাভি বস্তি থেকেই মহারাষ্ট্রে প্রথম কোভিড ছড়িয়েছিল।