মাধবপুরে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

Published: 19 December 2021
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরের তিনগাওঁ এলাকায় সোনাব আলী (কাছম) (৫৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের চেঙ্গারবাজারের পাশ্ববর্তী তিনগাঁও কবরস্থান থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়।

নিহত সোনাব আলী(কাছম) উপজেলার চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, রবিবার সকালে উপজেলার চেঙ্গারবাজারের পাশ্ববর্তী তিনগাওঁ কবরস্থানে একটি আকাশী গাছে সোনাব আলী (কাছম)কে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে কাসিমনগর পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। পরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এস আই দেবাশীস তালুকদার লাশ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।