পানামা পেপারস: ঐশ্বর্য রাইকে তলব করেছে ইডি

Published: 20 December 2021

পোস্ট ডেস্ক :


পানামা পেপারসে নাম থাকায় ভারতের অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তলব পাওয়ার পর আজই সোমবার তিনি এই এজেন্সিতে উপস্থিত হতে পারেন বলে খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। বিদেশে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। এর আগেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হয়েছিল ঐশ্বর্য রাইকে। কিন্তু দু’বার তিনি সময় চেয়ে নিয়েছিলেন।