মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত -১

Published: 20 December 2021

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিদিন :


হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ী গেইট নামক স্থানে আব্দুল আজিজ সাবুর(৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।সে ঐ ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা লিটন বিন ইসলাম জানান,২০ ডিসেম্বর সোমবার দুপুরে উল্লেখিত স্থানে আব্দুল আজিজ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিল পরে ঢাকাগামী একটি হাইএইচ মাইক্রোবাস(ঢাকা মেট্রো চ-১৯-০০৯১)পিছন দিক থেকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘাতক মাইক্রোবাস আটক আছে চালক পালিয়েছে।