বিয়ানীবাজারের মুড়িয়ায় জামায়াতের ফরিদ আল মামুন বিজয়ী

Published: 26 December 2021

সিলেট অফিস :


বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে জামায়াত সমর্থিত প্রার্থী ফরিদ আল মামুন বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৫৯৩০। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের হুমায়ুন কবির পেয়েছেন ৩৯৭০ ভোট। অপর প্রার্থী রুহুল আমীন পেয়েছেন ২০৩৭ ভোট।