হবিগঞ্জে ২০টির মধ্যে ১১ ইউনিয়নে নৌকা বিজয়ী
হবিগঞ্জ সংবাদদাতা :

উদ্বেগ-উৎকন্ঠার অবসান ঘটিয়ে হবিগঞ্জের বানিয়াচং ও লাখাই উপজেলার ২০টি শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা এ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। পরে ভোট গননা শেষে উপজেলা পরিষদ হল রুমে একে একে বেসরকারী ভাবে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা। দুই উপজেলায় ২০টি ইউনিয়নের মধ্যে ১১ টিতেই জয় পেয়েছে নৌকা মার্কার প্রার্থীরা। অপরগুলোতে বিজয়ী হয়েছেন আ’লীগ বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা।
উপজেলার ১৪টি ইউনিয়নে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন, ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান (নৌকা), ২নং উত্তর-পশ্চিম হায়দারুজ্জামান খান ধন মিয়া (নৌকা), ৩নং দক্ষিণ-পশ্চিম আরফান উদ্দিন (নৌকা), ৫নং দৌলতপুর মঞ্জু কুমার দাশ, ৬নং কাগাপাশা এরশাদ আলী, ৭নং বড়ইউড়ি ফরিদ আহমেদ (নৌকা), ৮নং খাগাউড়া মাসুদ কোরাইশী মক্কি, ৯নং পুকড়া সামরুল ইসলাম (নৌকা), ১০নং সুবিদপুর জয় কুমার দাশ (নৌকা), ১১নং মক্রমপুর আহাদ মিয়া (নৌকা), ১২ নং সুজাতপুর সাদিকুর রহমান সাদিক, ১৩ নং মন্দরী শেখ সামছুল হক (নৌকা), ১৪ নং মুরাদপুর শেখ মিজানুর রহমান (নৌকা), ১৫ নং পৈলারকান্দি মোঃ নাছির উদ্দিন চৌধুরী।
এদিকে, লাখাই উপজেলায় ৬টি ইউনিয়নের মধ্যে দুটিতে নৌকা এবং ৪টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছে। লাখাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন খান জানান, ১নং লাখাই ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আরিফ আহমেদ রুপন, ২নং মোড়াকরি ইউনিয়নে ফয়সল মোল্লা, ৩নং মুড়িয়াউক ইউনিয়নে মো. নোমান মিয়া, ৪নং বামৈ ইউনিয়নে আজাদ হোসেন ফুরুক, ৫নং করাব ইউনিয়নে (নৌকা) মো. আব্দুল কদ্দুস এবং ৬নং বুল্লা ইউনিয়নে (নৌকা) এডভোকেট খোকন গোপ।



