নবীগঞ্জে তরুণীর হাত-মুখ বাঁধা গলাকাটা লাশ উদ্ধার
নবীগঞ্জ সংবাদদাতা :

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে হাত-মুখ বাঁধা ও গলাকাটা অবস্থায় জুবা আক্তার (২০) নামে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হরিনগর গ্রামের সড়কের পার্শ্ববর্তী ফসলি জমি থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। জুবা আক্তার নবীগঞ্জের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন জুবা। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা। একপর্যায়ে হরিনগর বাজারে সড়কের পাশে ফসলি জমিতে হাত-মুখ বাঁধা ও গলাকাটা অবস্থায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, ওই তরুণীর গলায় কাটার দাগ রয়েছে। হাত-মুখ বাঁধা ছিল। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।



