মদনকে মাতাল বললেন শুভেন্দু

Published: 30 December 2021

পোস্ট ডেস্ক :


পশ্চিমবঙ্গের রাজনীতি থেকে শালীনতা, শিষ্টাচার শব্দগুলো বোধহয় বাদ হয়ে গেছে। নাহলে এইভাবে ভার্বল ভলির আদানপ্রদান হয়? রাজ্যের যে কোনও বিধানসভা আসনে আমি শুভেন্দু অধিকারীকে হারাবো, এই বক্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, একজন চিহ্নিত মাতালের কথার উত্তর দিতে আমার বাধে। পশ্চিমবঙ্গের সব মানুষই জানে মদন মিত্র কি করে বেড়ান। এর জবাবে মুখ খোলেন মদন। বলেন, প্রথম মদ আমি খেয়েছিলাম শুভেন্দুর বাবা শিশির অধিকারির হাত ধরে। শুভেন্দু তখন বোধহয় স্কুলে-টুলে পড়ে। চুল্লু খেয়ে বেড়ায়।

তৃণমূলের প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভায় বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারীর এই তরজা মানুষ যতই উপভোগ করুক, রাজনীতির মান নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। পশ্চিমবঙ্গের রাজনীতিকরা বিলো দ্য বেল্ট আঘাত করায় পারঙ্গম হয়ে উঠছেন।