মাধবপুরে সাইফুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Published: 30 December 2021
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জ ২৫০শয্যা আধুনিক সদর হাসপাতালের ল্যাব টেকনোশিয়ান মোঃ সাইফুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে  মাধবপুর উপজেলার মনতলা শাহজালাল সরকারী কলেজে মানবন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি এড.আমিনুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান এড.সুফিয়া আক্তার হেলেন,চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান আপন মিয়া,বহরা ইউ/পি চেয়ারম্যান আরিফুর রহমান, সহকারী অধ্যাপক সিদ্দীক মিয়া,আঃ রউফ মেম্বার, আহম্মদ আলী সরদার,
মাধবপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক আতাউছ সামাদ বাবু,ছাত্রনেতা মনিরুল ইসলাম মন্টি,
 সহ অনেকেই। সাইফুল ইসলামকে যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানান। এসময় মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম উপস্থিত হয়ে একাত্বতা ঘোষনা করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।