মাধবপুরে আচরনবিধি লংঘন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

Published: 1 January 2022

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে নির্বাচনী আচরনবিধি লংঘন করায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবা উদ্দিন তালুকদার সোয়েব কে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ( শনিবার) বিকেলে বাঘাসুরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মেজবা উদ্দিন তালুকদার সোয়েব ( আনারস) নির্বাচনী আচরনবিধি লংঘন করে শোডাউন বের করে। খবর পেয়ে সহকারী কমিশনার ( ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত চালিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভুমি) মোহাম্মদ মহিউদ্দিন সত্যতা নিশ্চিত করেছেন।