ঘরের মাঠে হারল ম্যানইউ

Published: 4 January 2022

পোস্ট ডেস্ক :


ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পেয়েছে ম্যানচেষ্টার ইউনাইটেড। সোমবার দিবাগত রাতে নিজেদের মাটিতে উলভসের বিপক্ষে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলসরা।

এই ম্যাচে খেলেননি ম্যানইউর নিয়মিত অধিনায়ক হ্যারি মাগুইরি। তাই অধিনায়কত্ব করেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ম্যাচের ৮২তম মিনিটে উলভসের জোয়াও মৌতিনহো গোল করেন। ওই গোলটিই হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক।

এই পরাজয়ের ফলে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার ৭ নম্বরে রইল ম্যানইউ। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে আছে উলভস। ২১ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ম্যানচেস্টার সিটি।