দালাল মুক্ত মাধবপুর থানা

Published: 14 January 2022

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুর থানায় যোগদান করেই দালাল মুক্ত করার মিশন নিয়ে সফল হয়েছেন অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক। সেবা গ্রহীতার জন্য দরজা উম্মুক্ত করে সৃষ্টি করে নতুন অধ্যায়।ইন্সেপেক্টর হওয়ার পর আব্দুর রাজ্জাক অধিকাংশ সময় রাজধানী ঢাকার অভিজাত এলাকার থানায় কর্মরত ছিলেন। প্রায় ১বছর আগে তিনি বৃহত্তর সিলেট বিভাগের ব্যস্থতম মাধবপুর থানায় যোগদান করেন। যোগদানের পর নিষ্ঠাবান এ কর্মকর্তা নিজের সততা,সাহসিকতা,উদারতা দিয়ে থানা বাসীর মন জয় করার চেষ্টা চালান। আর্ন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে। বাহিনীর ভাবমূর্তি উজ্জল করেন। কর্মদক্ষতার কারণে কয়েক বার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। সাধারন মানুষের নিরাপত্তার জন্য কাজ করার পাশাপাশি থানার দরজা সকল বিপদ গ্রস্থ মানুষের জন্য উন্মুক্ত রেখেছেন ওসি আব্দুর রাজ্জাক। বর্তমানে থানায় সেবা নিতে আসা লোকজন টাকা ছাড়াই সাধারণ ডায়রী,অভিযোগ ও মামলা অন্তর্ভূক্ত করতে পারছেন থানায়।সর্বস্তরের মানুষের মুখে মুৃখে তার প্রসংশা। বর্তমানে সাধারন মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীর কাছে হয়ে উঠেছেন আতংক। ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন,যোগদান করার পর প্রথমই থানা এসে সেবা গ্রহীতা ও বিপদ গ্রস্থ মানুষের জন্য আমার দরজা উম্মুক্ত করে দেই। যে কারণে কোন লোক নিয়ে আসতে হয়না। সরাসরি আমার সঙ্গে দেখা করে মনের কথা বলার সুযোগ করে দিচ্ছি। পুলিশ সুপারের নিদের্শে, মাদক নিয়ন্ত্রণে ও অপরাধ দমনে কাজ করছি। অসংখ্য অপরাধী কে গ্রেফতার করেছি। যতদিন মাধবপুরে থাকবো। মাদকের বিরুদ্ধে,অপরাধ দমনে কাজ করবো।দালাল ও তদবির বাজদের প্রশ্রয় দিব না। সাধারণ মানুষের জন্য ওসির দরজা থাকবে উম্মুক্ত।