তোপের মুখে ইমরান খান
পোস্ট ডেস্ক :

নিজদলের এমপি ও প্রতিরক্ষামন্ত্রীর তোপের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার জাতীয় পরিষদে খাইবার পখতুনখাওয়া প্রদেশকে অবজ্ঞা করার জন্য সরকারের বিরুদ্ধে সমালোচনার তীর মারেন ক্ষমতাসীন পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) সদস্য নূর আলম খান। প্রধানমন্ত্রী ইমরান খানসহ মন্ত্রীপরিষদের শীর্ষ সদস্যদেরকে এক্সিট কন্ট্রোল লিস্টে (বিদেশ গমনে নিষেধাজ্ঞা তালিকা) রাখার দাবি তোলেন তিনি। জাতীয় পরিষদে এই পার্লামেন্ট সদস্য বলেন, পার্লামেন্টের প্রথম তিনটি সারি দখল করে আছেন যারা, তারাই দেশের বিশৃংখলার মূল কালপ্রিট। তাই তাদের নাম এক্সিট কন্ট্রোল লিস্টে তোলা উচিত। তাতে রক্ষা পাবে পাকিস্তান। তিনি পার্লামেন্টের সামনে ট্রেজারি বেঞ্চকে উদ্দেশ্য করে এ কথা বলেন। এই বেঞ্চেই বসেন পার্লামেন্ট নেতা ও প্রধানমন্ত্রী ইমরান খান।




