মাধবপুরে দুই বিক্রয় কর্মীর টাকা ছিনতাই
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে দুই বিক্রয় কর্মীকে পিটিয়ে আড়াই লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। শনিবার দুপুরে উপজেলার উত্তর শাহপুর মার কোম্পানীর নিকট এ ঘটনা ঘটে। আহত বিক্রয়কর্মী জসীম উদ্দিনকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভতিৃ ও সোহেল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত দুই বিক্রয়কর্মী জানান, শনিবার দুপুরে গ্রাহকদের কাছ থেকে মোটরসাইকেলের বকেয়া টাকা আদায় শেষে নোয়াপাড়া অফিসে ফেরার পথে উল্লেলিত স্থানে ৪/৫ জন যুবক তাদের আটকিয়ে মারপিট করে আড়াই লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। হাসিখুশি মোটরসাইকেলের ডিলার মোঃ শাহিন মিয়া জানান, এ ঘটনায় শাহপুর এলাকার বাহার মিয়া ও জাবেদ মিয়া নামে ২ যুবকের নাম উল্লেখ করে মাধবপুর থাায় মামলা দেওয়া হয়েছে। মাধবপুর থানার পুলিশ পরিদর্শক গোলাম কিবরিয়া বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



