মাধবপুরে নারী শ্রমিক গণধর্ষণের শিকার গ্রেফতার ১

Published: 16 January 2022

মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে ফেক্টরী থেকে রাতে বাড়ি ফেরার পথে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় ওই নারী থানায় মামলা করলে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত)গোলাম কিবরিয়া শনিবার রাতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত শাকিল মিয়া(২২)কে গ্রেফতার করে।

সে বেঙ্গাডোবা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। গত ৮জানুয়ারী রাতে সায়হাম নিট কস্পোজিটে কর্তরত ওই নারী শ্রমিক কাজ শেষে ইটাখোলা বইট্টা বাড়িতে যাওয়ার পথে শাকিল সহ ৪জন তার পথ রোধ করে জোরপূর্বক একটি জমিতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। স্থানীয় ভাবে ঘটনা সালিশে নিস্পত্তি করার চেষ্টা করে ।বিচার না পেয়ে সে থানায় শনিবার রাতে মামলা করেন।ওই রাতেই পুলিশ প্রধান অভিযুক্ত শাকিল কে গ্রেফতার করে।রোববার শাকিল কে আদালতে সোপর্দ করলে তাকে বিচারকক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।