স্পেনের বৃদ্ধনিবাসে অগ্নিকান্ডে ৫ জনের প্রাণহানি

Published: 19 January 2022

মাদ্রিদ, ১৯ জানুয়ারি :

স্পেনের পূর্বাঞ্চলে একটি বৃদ্ধনিবাসে বুধবার প্রথম প্রহরে অগ্নিকান্ডে পাঁচ জনের মৃত্যু এবং আরো অনেকে আহত হয়েছেন। দেশটির জরুরি সার্ভিস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
ফ্রান্সের দমকল বাহিনীর আঞ্চলিক দপ্তরের দেয়া টুইটার বার্তায় বলা হয়, ভলেন্সিয়ারমকেদায় অবস্থিত এ বৃদ্ধনিবাসে মঙ্গলবার মধ্যরাতের দিকে আগুন ছড়িয়ে পড়ে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপ কছয়টি গাড়ি কাজে লাগানো হয়।
তারা জানায়, এ ঘটনায় পাঁচজন প্রাণহারান এবং ১১ জন আহত হন। আহতদেও হাসপাতালে নেয়া হয়েছে।
তারা আরো জানায়, কমকলকর্মীরা সেখানে থাকা ৭০ বাসিন্দার সকলকে উদ্ধার করেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমে পরিবেশিত খবর অনুযায়ী, সেখানের অক্সিজেন ইউনিটে বৈদ্যুতিক শটর্ সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে।