বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইইউর ভাইস প্রেসিডেন্টের কাছে স্লোভাকিয়ার এমপি’র চিঠি

Published: 25 January 2022

পোস্ট ডেস্ক :


মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ সরকার, র‍্যাব এবং পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট জোসেফ বোরেলকে চিঠি দেওয়া হয়েছে। গত ২০শে জানুয়ারি স্লোভাকিয়ার এমপি স্টেফানেক ইভান এ চিঠি দিয়েছেন। আইনের শাসন না থাকা, বিচার বহির্ভূত হত্যা এবং দুর্নীতির মতো ইস্যুগুলোর উল্লেখ করে তিনি নিষেধাজ্ঞা জারির আবেদন করেছেন। এ খবর দিয়েছে চ্যানেল ২৪।