আশঙ্কাজনক অবস্থায় ফের ভেন্টিলেশনে লতা
পোস্ট ডেস্ক :

কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির ফের অবনতি হয়েছে। আবার তাকে দেওয়া হয়েছে ভেন্টিলেশনে।
করোনা আক্রান্ত হয়ে ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয় লতাকে। নিউমোনিয়া ধরা পড়ে ৯২ বছরের গায়িকার।
গেল সপ্তাহেই কভিড ও নিউমোনিয়ামক্ত হন। ভক্তরা যখন তাঁর হাসপাতাল ছাড়ার আশায় আছেন তখনই এলো দুঃসংবাদ।
আজ হাসপাতাল কর্তৃপক্ষের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘লতা মঙ্গেশকরের শারীরিক পরিস্থিতির আবার অবনতি হয়েছে’।
ওই হাসপাতালের চিকিৎসক প্রতীত সমদানি বলেন, ‘‘গায়িকার শারীরিক পরিস্থিতি আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। আইসিইউ-তেই রয়েছেন। তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ’’




