মাধবপুরে যাত্রীবাহী বাস ও চান্দের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত ৩
মাধবপুর (হবিগঞ্জ )প্রতিনিধি :

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর বাদশা কোম্পানির নিকট রবিবার দুপুর আড়াইটার দিকে যাত্রীবাহীবাস ও চান্দের গাড়ীর মুখোমুখি সংঘর্ষে চান্দের গাড়ীর ড্রাইভার ছায়েদ মিয়া(৫২) ঘটনাাস্থলেই নিহত হয়েছে এবং গুরুত্ব ও আহত দু’যাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। নিহত ছায়েদ মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার দাউদনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান,দুপুর আড়াই দিকে সিলেট থেকে কুমিল্লা ট্রান্সর্পোটের একটি যাত্রীবাহী বাস উল্লেখিত এলাকায় একটি চান্দের গাড়ীর সঙ্গে মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চান্দের গাড়ীর ড্রাইভার ছায়েদ মিয়া নিহত হয়। খবর পেয়ে মাধবপুর ও শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা এবং শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম জানান, গাড়ি দুটি আটক করা হয়েছে। তবে কুমিল্লা ট্রান্সপোর্টের চালক পলাতক আছে। পুলিশ ও ফায়ারসার্ভিস এর লোকজন আসার আগেই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করায় তাদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।



