ভারতীয় মুসলিমরা বিপন্ন, ওআইসির দাবি নিয়ে সরকারের তীব্র প্রতিক্রিয়া
পোস্ট ডেস্ক :

ভারতীয় মুসলিমরা বিপন্ন, কট্টর হিন্দুত্ববাদীরা মুসলিমদের স্বাধিকারে হস্তক্ষেপ করছে। সম্প্রতি কর্নাটকে হিজাব বিতর্কে তাদের প্রতিক্রিয়া জানিয়ে অর্গানাইজেশন অব মুসলিম কো অপারেশন বলেছে, হিন্দুত্ববাদীদের আক্রমণে এমনকি মুসলিমদের উপাসনাস্থলও বিপন্ন হচ্ছে। হিজাব পরার অধিকারকে মুসলিম নারীর সহজাত অধিকার বলে বর্ণনা করে ওআইসি বলেছে, এই অধিকারেও হিন্দুত্ববাদীরা হস্তক্ষেপ করছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী একটি দ্রুত সাংবাদিক সম্মেলন ডেকে এই বিষয়ে বলেন, ওআইসির দাবি শুধু মিথ্যা নয়, দুর্ভাগ্যজনকও। কারণ, ভারতে মুসলিম ও হিন্দুদের বিরুদ্ধে কোনও বিরোধ নেই। হিন্দুত্ববাদ কোনও সময় মুসলিমদের স্বাধিকারে বাধা দেয়নি। কারণ ভারত ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে। তিনি অর্গানাইজেশন অফ মুসলিম কোঅপারেশন এর পাকিস্তানের হাতে তামাক খাওয়ার ইঙ্গিত দেন।
তিনি বলেন, হিজাব বিতর্ক নিয়ে পাকিস্তান ও মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ভারতের কাছে গ্রহণযোগ্য নয়। ওআইসি ভারতীয় মুসলিমদের তাতিয়ে ভারতে একটি বিরোধের বাতাবরণ তৈরির চেষ্টা করছে বলে অরিন্দম বাগচী বিবৃত করেন। উল্লেখযোগ্য, কর্নাটকের স্কুল ও কলেজে মেয়েদের হিজাব পরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি হওয়ার পরই বিতর্কের সৃষ্টি হয়।




