হবিগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

Published: 19 February 2022

হবিগঞ্জ সংবাদদাতা :


হবিগঞ্জের মাধবপুরে গৃহবধুকে গণধর্ষন মামলার প্রধান আসামী আকছির মিয়াকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় তার এক সহযোগিকেও গ্রেপ্তার করা হয়। শনিবার ভোর রাতে তাদেরকে বি.বাড়িয়া জেলার সরাইল থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর স্কোয়াড কমান্ডার এএসপি আব্দুল্লাহ আল নোমান জানান, গত বছরের ৫ ডিসেম্বর মাধবপুর উপজেলার এক গৃহবধুকে কয়েকজন মিলে গণধর্ষণ করে। পরে এ ব্যাপারে ওই গৃহবধূ বাদী হয়ে আকছিরকে প্রধান আসামী করে ৬ ডিসেম্বর মাধবপুর থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

দীর্ঘদিন পালিয়ে থাকার পর শুক্রবার গভীর রাতে র‌্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে বি.বাড়িয়া জেলার সরাইলে অভিযান পরিচালনা করে মামলার প্রধান আসামী আকছিরসহ তার এক সহযোগীকে গ্রেফতার করে। এসএসপি আরো জানান, তাদেরকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করছে। বিস্তারিত পরে জানানো হবে।