ইউক্রেনকে ৩৫ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক
পোস্ট ডেস্ক :

বিশ্বব্যাংক স্বল্প ও দীর্ঘ মেয়াদে ইউক্রেনকে ৩৫ কোটি ডলার সহায়তা দেবে। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, বিশ্বব্যাংকের নীতিনির্ধারকরা এই অর্থ ছাড়ের বিষয়টি বিবেচনায় নেবেন আগামী মার্চের মধ্যে। এ নিয়ে শনিবার জার্মানির মিউনিখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস। এরপর মালপাস বলেছেন, ইউক্রেনের অর্থনীতি ও নাগরিকদের স্বল্প ও দীর্ঘমেয়াদে আর্থিক প্রয়োজন মেটাতে পাশে থাকবে বিশ্বব্যাংক। এই সহায়তা হবে প্রাথমিক পর্যায়ের। এরপর তাদেরকে আরও সহায়তা দেয়া হবে। এ সময় দুই নেতা ইউক্রেনের জ্বালানি, অবকাঠামো, রেলপথ, অর্থনীতিসহ বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন।




