কিয়েভে আঘাত হানল দুই ক্ষেপণাস্ত্র

Published: 26 February 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আজ শনিবার সকালে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ঠিক কোথায় লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি হামলা করা হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

কিয়েভ শহর প্রশাসন জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি আঘাত হেনেছে আবাসিক ভবনে।

রয়টার্স জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র রাজধানীর ঝুলিয়ানি বিমানবন্দরের পাশেই আঘাত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত সেই ভবনের ছবি ছড়িয়ে পড়েছে। কিছু ভিডিওতে ওই ভবনে আগুন জ্বলার দৃশ্যও দেখা গেছে।