বিয়ানীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩৫
সিলেট অফিস :

সিলেটের বিয়ানীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ শিশুসহ আহত হয়েছেন অন্তত ৩৫ জন। সোমবার দুপুরে সিলেট-বিয়ানীবাজার সড়কের আলীনগর ও চারখাই ইউনিয়নের সদাখাল নামক স্থানে দুর্ঘটনা দুটি সংগঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে চারখাই ইউনিয়নের সদাখাল নামক স্থানে বালু ভর্তি ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সূর্য বিশ্বাস স্থানীয় সদাখাল গ্রামের হিরা বিশ্বাস এর পুত্র।
পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
এদিকে একই সময়ে আলীনগর ইউনিয়নে একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে গেলে অন্তত ৩৫ জন যাত্রী আহত হন। আহতদের স্থাণীয় বিভিন্ন হাসপাতালসহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গাড়ীটি তাদের জিম্মায় রেখেছে।




