জায়েদই সাধারণ সম্পাদক, নির্বাচনী আপিল বোর্ডের সিদ্ধান্ত অবৈধ

Published: 2 March 2022

পোস্ট ডেস্ক :


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট কেনার অভিযোগ তুলে বিজয়ী জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে নির্বাচনী আপিল বোর্ড কর্তৃক নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা ও জায়েদের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

এ সংক্রান্ত রুলের শুনানি শেষে বুধবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এই রায়ের ফলে জায়েদ খান সাধারণ সম্পাদক হিসেবেই থাকছেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আহসানুল করিম ও নাহিদ সুলতানা যুথি।

আর নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান।