দুর্ঘটনাবশত পাকিস্তানে পড়লো ভারতীয় মিসাইল, দুঃখ প্রকাশ

Published: 11 March 2022

পোস্ট ডেস্ক :


‘কারিগরি ত্রুটির’ কারণে ভারতের একটি ক্ষেপণাস্ত্র ‘দুর্ঘটনাবশত’ পাকিস্তানে গিয়ে পড়েছে। এ নিয়ে দুঃখ প্রকাশ করেছে দিল্লি। এক বিবৃবিতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিষয়টি তারা ‘গুরুত্বের সঙ্গে’ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে। এ খবর দিয়েছে ডন।

ভারতের ওই ক্ষেপণাস্ত্র তাদের দীর্ঘদীনের শত্রু পাকিস্তানের মাটিতে গিয়ে পড়ে গত বুধবার। তবে ওই ক্ষেপণাস্ত্রে কোনো ওয়ারহেড (বিস্ফোরক) ছিল না। এমন ঘটনা ‘অপ্রীতিকর পরিণতি’ ডেকে আনতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল পাকিস্তানের তরফ থেকে। এরপরই ভারত বিবৃতি দিয়ে তাদের অবস্থান ব্যাখ্যা করলো।