লাভিভে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার হামলা

Published: 13 March 2022

পোস্ট ডেস্ক :


ইউক্রেনের লাভিভ শহরে সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে রাশিয়া। সেখানকার সামরিক কর্মকর্তারা বলছেন, ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে আকাশ থেকে বোমা ফেলা হয়েছে। ছোড়া হয়েছে আটটি ক্ষেপণাস্ত্র। এই সেন্টারটি ইয়াভোরিভ জেলায় অবস্থিত। ঘটনাস্থল থেকে ঘন কালো ধোয়ার কুÐলি উঠে যেতে দেখা গেছে অনেক উপরে।