মাধবপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Published: 19 March 2022

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছে।
শনিবার (১৯ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার জালালাবাদ গ্যাস ফিল্ড এর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বারচান্দুরা গ্রামে নফিল উদ্দিনের ছেলে মফিজুল মিয়া(৩০),আন্দিউরা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মৃত মালেক মিয়ার ছেলে মাছ ব্যবসায়ী আমসু মিয়া (২৮) ও অটোরিকশা চালক পূর্ব মাধবপুর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মোঃ সামাদ আলী(৪৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান,শনিবার সকাল পৌনে ৭টার দিকে ঢাক থেকে সিলেট গামী একটি ট্রাক ও বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকসাটি দুমড়ে মুচড়ে গিয়ে মফিজুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অটোরিকশা চালক সামাদ আলী ও আমসু মিয়া উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করেন। এর মধ্যে সামাদ আলী পথেই মারা যান। আমসু মিয়া মারা যান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
শাস্তোগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় পতিত ,মালবাহী ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।