ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

Published: 10 April 2022

পোস্ট ডেস্ক :


ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এতে ফ্রন্টরানার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও উগ্র ডানপন্থি নেত্রী মেরি লা পেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করছেন ম্যাক্রন। যদি সফল হন তাহলে ২০ বছরের মধ্যে প্রথমবার তিনি হবেন ফ্রান্সে দ্বিতীয় মেয়াদে প্রথম প্রেসিডেন্ট। এর আগে দ্বিতীয় মেয়াদে সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন জ্যাক শিরাক। এ নির্বাচনে মেরি লা পেনের চেয়ে ভাল ব্যবধানে এগিয়ে থাকলেও এখন তেমনটা নেই ম্যাক্রন। মেরি লা পেন শক্তিশালী প্রচারণার মাধ্যমে নিজেকে উদার রাজনীতিক হিসেবে তুলে ধরেছেন। ফলে কয়েক দিনে তিনি ম্যাক্রনের বিরুদ্ধে ভাল অবস্থানে চলে আসেন।

 

এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। মেরি লা পেন দৃষ্টি দিয়েছেন আভ্যন্তরীণ ইস্যুতে। বিশেষ করে বিদ্যুৎ কেনার বিষয়ে। ভোটাররা বলেছেন, এই বিদ্যুৎই হলো তাদের প্রাথমিক উদ্বেগের বিষয়। গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টায় ভোট গ্রহণ শেষ হওয়ার কথা। এরপরই চূড়ান্ত ফল ফরাসি টেলিভিশনগুলোতে প্রচার হওয়ার কথা আছে। এই নির্বাচনে প্রথম দু’জন ফ্রন্টরানার ২৪ শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোটে যাবেন। ২০১৭ সালে এই প্রক্রিয়ায় ভূমিধস বিজয় পান ম্যাক্রন।