বিদেশে সবজি রপ্তানী করার জন্য নতুন বিমানবন্দর বানানো হচ্ছে-বিমান প্রতিমন্ত্রী

Published: 15 April 2022

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


বাংলাদেশে উৎপাদিত সবজি ইউরোপ ও যুক্তরাজ্যে প্রচুর চাহিদা রয়েছে। বিদেশে সবজি রপ্তানী করার জন্য নতুন বিমানবন্দর বানানো হচ্ছে। এতে রপ্তানী সক্ষমতা বাড়বে বাংলাদেশের। উন্নত দেশগুলো বাংলাদেশ থেকে সবজি আমদানি করতে সরকারের সঙ্গে যোগাযোগ করছে। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে সারের জন্য ১৮জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এখন সরকার বিনামূল্যে সার, বীজ ও আধুনিক কৃষিযন্ত্রপাতি কৃষকের দৌড়গোড়ায় পৌছে দিচ্ছে। শ্রীলংকার মেঘা প্রকল্পগুলো ব্যর্থ হয়ে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিলেও বাংলাদেশের পদ্মা সেতু মেট্রোরেল সহ মেঘা প্রকল্প গুলো যথাসময়ে শেষ হবে। এতে বাংলাদেশের প্রবৃদ্ধি আরো বাড়বে। যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনায় দেশে বিদেশে প্রশংসিত। তার গতিশীল নেতৃত্ব ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় এসডিজি বাস্তবায়ন সহ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, দারিদ্র সীমা হৃাস, গড় আয়ূ বৃদ্ধি, রপ্তানী মুখী শিল্পায়ন সহ অর্থনৈতিক বিপ্লব ঘটেছে। পদ্মাসেতু, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা গভীর সমুদ্রবন্দর ও ঢাকা মেট্রোরেল আজ বাস্তবায়নের পথে। শুক্রবার সকালে কৃষকদের মাঝে সার,বীজ ও ক্ষুদ্র নৃগোষ্ঠি অনুদান বিতরণ কালে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলীর পরিচালনায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আতিকুর রহমান, সহসভাপতি জায়েদ খান, সাংগঠনিক সম্পাদক মাধব রায়, চেয়ারম্যান মিজানুর রহমান, চেয়ারম্যান সাহাবুদ্দিন, চেয়ারম্যান আলাউদ্দিন,চেয়ারম্যান মাসুদ খান, চেয়ারম্যান সৈয়দ সোহেল, চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, সাংবাদিক আইয়ূব খান, সাব্বির হাসান, মিজানুর রহমান, শংকর পাল সুমন প্রমুখ।