শ্রীলঙ্কার সরকার পুরো ব্যর্থ, সুপ্রিম কোর্টের কিছু করার নেই: সাবেক প্রধান বিচারপতি
পোস্ট ডেস্ক :

দেশের সরকারকে পুরোপুরি ব্যর্থ বলে আখ্যায়িত করেছেন শ্রীলঙ্কার সাবেক প্রধান বিচারপতি শরৎ নন্দ সিলভা। অর্থনৈতিক তীব্র সঙ্কটে শ্রীলঙ্কানরা যে দুর্ভোগে ভুগছেন, তার জন্য তিনি সরকারকে দায়ী করেন। বলেন, জনগণ যে সমস্যার মুখোমুখি তা সমাধান করতে ব্যর্থ হয়েছে সরকার। এ খবর দিয়েছে ভারতের অনলাইন এএনআই। মঙ্গলবার সাবেক এই প্রধান বিচারপতি বলেন, শ্রীলঙ্কা সরকারের ব্যর্থতার কারণেই জনগণ রাজপথ বেছে নিয়েছেন। সরকার যদি পুরোপুরি ব্যর্থ হয়, তখন সুপ্রিম কোর্টের কিছুই করার থাকে না।




