শ্রীলঙ্কায় সরকার পতন আন্দোলনে মন্ত্রী
পোস্ট ডেস্ক :

অনুগতরাও এখন শ্রীলঙ্কায় সরকার পতনের আন্দোলনে শরিক হচ্ছেন। অর্থনৈতিক সঙ্কট আরও শোচনীয় হওয়ার কারণে শনিবার রাজপথের বিক্ষোভে যোগ দিয়েছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী ও ক্ষমতাসীন দলের কিছু সিনিয়র নেতা। এর মধ্যে আছেন প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসের মিডিয়া বিষয়ক মন্ত্রী নালাকা গোদাহেওয়া। তিনি এদিন হাজার হাজার বিক্ষোভকারীর বিক্ষোভকে সমর্থন ঘোষণা করেছেন। বিক্ষুব্ধ জনতা দেশটিতে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের কবল থেকে মুক্তি চাইছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরও বলা হয়েছে, ১৯৪৮ সালে বৃটিশ শাসন থেকে স্বাধীনতা পাওয়ার পর থেকে সবচেয়ে ভয়াবহ আর্থিক সঙ্কটে ভুগছে শ্রীলঙ্কা। কয়েক মাস ধরে সেখানে চলছে বিদ্যুতে ভয়াবহ লোডশেডিং।
দেখা দিয়েছে খাবার, জ্বালানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ভয়ঙ্কর সঙ্কট।




