আফগানিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১০

Published: 29 April 2022

পোস্ট ডেস্ক :


আবারও বিস্ফোরণে বিধ্বস্ত হলো আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদ। শুক্রবারের নামাজ চলাকালীন ওই বোমা হামলা হয়। এতে অন্তত ১০ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। রমজান মাস শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে মসজিদে এ ধরনের বোমা হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের।
শুক্রবারের হামলা সম্পর্কে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বিসমুল্লাহ হাবিব বলেন, ২টা বাজার আগে আগে পশ্চিম কাবুলের খলিফা শাহিব মসজিদে বিস্ফোরণটি ঘটে। এ সময় ভেতরে নামাজ পড়ছিলেন মুসল্লিরা। মোহাম্মদ সাবির নামের এক স্থানীয় জানান, অনেকগুলো অ্যাম্বুলেন্স ভরে মানুষদের সরিয়ে নেয়া হয়। বিস্ফোরণের সময় বিকট শব্দ হয়। আমার মনে হচ্ছিল আমার কান ফেটে যাচ্ছে।
স্থানীয় হাসপাতালের এক নার্স নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনেক আহত মানুষ ভর্তি হয়েছেন যাদের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে

এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।