রাশিয়ার ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাঘাঁটি ধ্বংসের দাবি ইউক্রেনের
পোস্ট ডেস্ক :

ইউক্রেনীয় বাহিনী ২০১৪ সাল থেকে মস্কোর অধীনে থাকা একটি শহরে রাশিয়ার মার্সেনারি বা ভাড়াটে সৈন্যদের দল ‘দ্য ওয়াগনার গ্রুপের’ একটি স্থাপনা ধ্বংস করেছে বলে লুনহাস্কের গভর্নর সেরহি হাইদাই দাবি করেছেন।
ওই হামলায় ২২ জন নিহত ও চারজন আহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াগনার গ্রুপ ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টায় সহায়তায় জড়িত বলে চলতি বছরের মার্চে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছিল।
পূর্ব ইউক্রেনের কাদিভকা স্টেডিয়ামের অবস্থিত ওই ঘাঁটিতে গোলাবর্ষণ করা হয় বলে হাইদাই দাবি করেছেন। মার্কিন সাময়িকী নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
হাইদাই শুক্রবার এক টুইটার পোস্টে লেখেন, ‘অধিকৃত লুহানস্ক অঞ্চলে ওয়াগনার ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। শুধুমাত্র একজন উগ্রপন্থী বেঁচে আছে। ওই শত্রুঘাঁটি স্থানীয় কাদিভকা স্টেডিয়ামের অবস্থিত, যা ২০১৪ সালে রাশিয়া নির্লজ্জভাবে দখল করে। ’
ভিডিওতে একটি বিল্ডিং থেকে আগুনের কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা গেছে বলে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে।




