কাবুলে মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ইমামসহ নিহত ২১

Published: 18 August 2022

পোস্ট ডেস্ক :


কাবুলে একটি মসজিদে গতকাল বুধবার এশার নামাজের সময় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই মসজিদের ইমামও রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন মুসল্লি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে আশেপাশে বাড়ির জানালা কেঁপে ওঠে। ঘটনাস্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এক তালেবান নেতা জানিয়েছেন, কাবুলের খাইরখানা এলাকায় মসজিদে নামাজের সময় এই বিস্ফোরণ হয়।

ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত এর দায় কেউ স্বীকার করেনি বলেও প্রতিবেদনে বলা হয়েছে।