গাজায় কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ৫০০ ফিলিস্তিনি
পোস্ট ডেস্ক :

কোরআনে হাফেজ প্রায় ৫০০ জন নারী-পুরুষ গতকাল গাজায় মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন তেলাওয়াত করার জন্য একটি বড় অনুষ্ঠানে অংশ নেন।
দার আল কোরআন ও সুন্নাহর প্রধান বিলাল ইমাদ অনন্য এ অনুষ্ঠানের আয়োজন করেছেন। তিনি বলেন, এটি আরেকটি বিশেষ মুহূর্ত যেখানে বিশ্ববাসীর দৃষ্টি গাজার দিকে রয়েছে।
অনুষ্ঠানটি কোরআনের মূল্যবোধ এবং নীতিগুলোকে শক্তিশালী করার একটি উপায় হিসেবে এসেছে, যা মুসলিম জাতিকে তার সংবিধান এবং পদ্ধতির সাথে পরিচয় প্রদান করে।
‘আমরা প্রতিবছর এই দিনটিকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো কোরআন বর্ণনা এবং তেলাওয়াত করার দিন হিসেবে মনোনীত করেছি, আল্লাহর ইচ্ছায় পরের বছর আরো বেশি সংখ্যক লোক এ অনুষ্ঠানে অংশ নেবে’, ইমাদ বলেন।
‘আমরা অনেক চিঠি পেয়েছি। ইসলামিক বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হচ্ছে। এবং এটি কোরআনের পবিত্রতা এবং মহানতার সম্পর্কে একটি বার্তা, যাতে এটিকে অপমান করা না হয়। এবং এটি মুসলমানদের মধ্যে এই বইটির মর্যাদা প্রদর্শন করে। ’




